Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী-এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দেশের উন্নয়নে পার্থক্য গড়ে তুলতে এই শিক্ষার বিকল্প নেই। শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রদান জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে একটি অভিন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সামাজিক বৈষম্যহীন একক শিক্ষা কাঠামো প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দিয়ে…

Read More

রাজধানীতে আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো ২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ মেলায় দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’। আগামী ১৩ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসন এবং সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে ৭১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এছাড়া প্রতিনিধি দলে পররাষ্ট্র উপমন্ত্রী, মুখপাত্র, কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞসহ গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। পাকিস্তানে এই সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া। আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক ইঙ্গিত…

Read More

চাঁদের কক্ষপথে ঐতিহাসিক সফর শেষে পৃথিবীতে নিরাপদে ফিরেছেন নাসার চার নভোচারী। দীর্ঘ ১০ দিনের এই চন্দ্রাভিযান শেষ হয় শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণের মাধ্যমে। প্রশান্ত মহাসাগরীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্যারাসুটের সাহায্যে অবতরণ করে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল। আগে থেকেই সেখানে অবস্থান করা উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে। পরবর্তীতে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে নেওয়ার আগে নভোচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই মিশনে অংশ নেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। তারা গত সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। ১৯৭২…

Read More

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছিল। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই পোস্টে উল্লেখ করেন, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টির সাথে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগপ্রাপ্তদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি,…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে এক শিশুর অঙ্গহানির অভিযোগে এক ফার্মেসি মালিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) মোহাম্মদপুর থানা পুলিশ খলিলুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করে। তিনি পেশায় একজন ফার্মেসি মালিক। তার বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায় হলেও বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ তারিখ তিনজন ব্যক্তি শিশুটিকে খতনার জন্য খলিলুর রহমানের কাছে নিয়ে আসে। এ সময় সজীব নামের একজন নিজেকে শিশুটির মামা হিসেবে পরিচয় দেন। শিশুটিও একই কথা জানায়। অভিযুক্ত খলিলুর রহমান দাবি করেছেন, খতনার সময় শিশুটিকে ধরে রাখা ব্যক্তি হঠাৎ হাত ছেড়ে দিলে শিশুটি নড়াচড়া করে এবং তখনই দুর্ঘটনাটি…

Read More

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটির আওতায় রয়েছে। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, রবিবার ১২ এপ্রিল বৈসাবি উৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। পরদিন সোমবার, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে নির্ধারিত ছুটি রয়েছে। এছাড়া মঙ্গলবার, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরও একদিন ছুটি থাকবে। ফলে এই তিন দিনের সরকারি ছুটির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ থাকবে। এদিকে এর আগে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিনের ছুটিতে পড়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে। বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি না দেওয়ায় জাহাজটিকে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি…

Read More

জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ সংসদে পাস হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিল পাস হয়। এর আগে তথ্যপ্রযুক্তিমন্ত্রী জাতীয় উপাত্ত বিল-২০২৬ উত্থাপন করলে সেটিও কণ্ঠভোটে পাস হয়। এদিন সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপত্বিতে জাতীয় সংসদের চলমান অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম শুরু হয়। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের মার্চ থেকে জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও এলএনজি খাতে নির্ধারিত ভর্তুকির বাইরে অতিরিক্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। এতে বাজেট ঘাটতি বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ সৃষ্টি হবে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর ফলে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। তিনি জানান, এই অতিরিক্ত ভর্তুকির কারণে প্রায় ৩ বিলিয়ন মার্কিন…

Read More