Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
মার্কিন-ইসরায়েলি হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান ড. কামাল খারাজি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন বলে জানিয়েছে প্রেস টিভি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দীর্ঘ কর্মজীবনে ড. খারাজি ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসে-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ২০০৬ সালের জুনে প্রতিষ্ঠিত এই কাউন্সিলটি ইরানের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক…
আর্থিক খাতে বিশ্বব্যাপী সুপরিচিত ব্যক্তিত্ব তানভীর গনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। কূটনীতি জোরদার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তানভীর গনি পুঁজিবাজার, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কৌশলগত পরামর্শ প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন। বর্তমানে তিনি হংকংভিত্তিক বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘দ্য ওসিরিস গ্রুপ’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এ প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে কাজ করেছেন। সেখানে এশিয়া, হংকং ও সান ফ্রান্সিসকোসহ বৈশ্বিক বাজারে প্রযুক্তি, ফিনটেক, স্বাস্থ্যসেবা ও বায়োটেক খাতে বিনিয়োগ কৌশল…
বিরোধী দলের তীব্র আপত্তি ও বিতর্কের মধ্যেই জাতীয় সংসদে একদিনে সর্বোচ্চ ৩১টি বিল পাসের নজির স্থাপিত হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে কণ্ঠভোটে এসব বিল পাস হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ২৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি অধ্যাদেশ রহিত করে আরও তিনটি বিল পাস করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপন করা হলে বিরোধী দল আপত্তি জানায়। তবে পরবর্তীতে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের…
দেশে আগামী দুই মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশে বর্তমানে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই। মজুত হিসেবে রয়েছে ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ টন পেট্রোল। জ্বালানি তেলে সরকারের ভর্তুকির বিষয়টি তুলে ধরে তিনি জানান, প্রতি মাসে এ খাতে সরকারকে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে…
দেশের জনসাধারণের উদ্দেশ্যে হঠাৎ সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে এ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএসপিআর। এতে বলা হয়েছে, ইদানীং পরিলক্ষিত হচ্ছে- এক প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনাকর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম…
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৭ জন, যাদের মধ্যে ৬৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১,১৮৭ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৬৪২ জনের হাম নিশ্চিত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩২০ জনে। এর মধ্যে ৭…
জুলাই-আগস্ট আন্দোলনের শহিদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মকবুল হোসেন। তিনি বলেছেন, রায়ে মাত্র দুজনের মৃত্যুদণ্ড হওয়ায় তিনি সন্তুষ্ট নন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রংপুরে ছেলের কবরের পাশে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘বিচারে মাত্র দুইজনের ফাঁসি দেওয়া হয়েছে। আরও অনেক অপরাধীর ফাঁসি হওয়া উচিত ছিল। অনেক আসামি পার পেয়ে গেছে, যারা প্রকৃত অপরাধী।’ তিনি আরও বলেন, ‘মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা তুলনামূলক কম শাস্তি পেয়েছে। আইনজীবী ও পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ মকবুল হোসেন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি পোমেল বড়ুয়া আবু সাঈদের সঙ্গে খারাপ আচরণ করেছেন…
বাংলাদেশের বাজারে বহুজাতিক ও স্থানীয় বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নকল ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পণ্য অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়ে ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে বাজারে প্রবেশ করছে। এতে সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। সম্প্রতি রাজধানীর চকবাজার এলাকার চাঁনখারপুল-সংলগ্ন স্থানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গ্রে চ্যানেলের মাধ্যমে বাজারে আসা বিপুল পরিমাণ ‘নবরত্ন’ ব্র্যান্ডের অবৈধ পণ্য শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে তাদের নিজস্ব কারখানায় উৎপাদন করে, যা তুলনামূলক কম দামে বাজারে পাওয়া যায়। তবে অনেক ভোক্তাই বিষয়টি সম্পর্কে অবগত নন। অভিযান…
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করানোর চিন্তা করা হচ্ছে। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। মন্ত্রী জানান, প্রস্তাবিত সূচি অনুযায়ী শনি, সোম ও বুধবার সশরীরে (অফলাইন) ক্লাস হবে। আর বাকি দিনগুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ। অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল…
সাধারণ ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে এনআরবিসি ব্যাংক রাজশাহীতে তিন দিনব্যাপী আউটরিচ প্রশিক্ষণের আয়োজন করেছে। ব্যাংকটির হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরটিডিসি)-এর উদ্যোগে গত ৪, ৫ ও ৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ‘জেনারেল ব্যাংকিং অপারেশন অ্যান্ড এনআই অ্যাক্ট’, ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট’ এবং ‘এড্রেসিং চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং অপারেশন ফর অ্যাচিভিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক তিনটি সেশন পরিচালিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এইচআরটিডিসির প্রধান এসইভিপি ফাহমিদা চৌধুরী, চিফ লিগ্যাল অফিসার (সিএলও) ও এসভিপি শেখ তারেক নেওয়াজ, এসএমই বিজনেস বিভাগের প্রধান ও ভিপি মো. রমজান আলী ভূইঁয়া এবং রাজশাহী জোনের প্রধান ও এসইভিপি অসীম…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম