Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের সিনিয়র জেলসুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান। এর আগে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে রাজধানীর লালবাগ থানা এলাকায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি।…

Read More

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও ‘গাদ্দারি’ করে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধারা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। একই সঙ্গে জুলাই শহীদদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, ‘শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, তারা জাতির গর্ব।’ তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার…

Read More

পহেলা বৈশাখ ঘিরে কোনো শঙ্কা নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বোম্ব ডিস্পোজাল ও কে-৯ দ্বারা সুইপিং করবে। অনুষ্ঠানের নিরাপত্তায় হ্যান্ড মেটাল ও আর্চওয়ে দিয়ে তল্লাশি হবে। রোববার (১২ এপ্রিল) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। গুজব রোধে সামাজিক মাধ্যমে মনিটরিং থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানস্থলে দাহ্য পদার্থ বহন করা যাবে না। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ। রমনা পার্ক ভোর পাঁচটায় খোলা হবে। সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠানে শেষ করতে হবে। শোভাযাত্রা…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চারজন এবং সন্দেহজনক হামে ছয়জন মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হাম রোগী ১৫০ জন। এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। এদিকে, এই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা। তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্যের (ডিসইনফরমেশন) বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। রোববার (১২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তিনি বলেন, বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে। তাই তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও…

Read More

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। এ অবস্থায় সরকারের অগ্রাধিকার হলো-কোনো পণ্যের দাম যেন না বাড়ে। সেই লক্ষ্য নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর দাম বাড়লে ভোক্তারা ক্ষুব্ধ হন। তাই নিয়মিত বৈঠকের মাধ্যমে সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর…

Read More

ভারতীয় সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে রোববার (১২ এপ্রিল) মুম্বাই-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের একাধিক গণমাধ্যমসহ এনডিটিভি, এ তথ্য নিশ্চিত করেছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তিনি ফুসফুসজনিত সমস্যায়ও ভুগছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শেবন্তী মঙ্গেশকরের সন্তানদের মধ্যে মেজ ছিলেন আশা ভোঁসলে। তার ভাইবোনদের মধ্যে লতা মঙ্গেশকর, মীনা, ঊষা ও হৃদয়নাথ মঙ্গেশকর—সবারই সংগীতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। মাত্র ৯ বছর বয়সে ১৯৪৩ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ২০২৩ সালের মূল্যায়ন (ভ্যালুয়েশন) প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানিটির বিভিন্ন আর্থিক সূচকে অবনতি ধরা পড়েছে, যদিও নিট দায় কিছুটা কমেছে।রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়। কোম্পানি জানায়, গত ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ২২৭তম পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ১ হাজার ৪৩২ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট দায় কিছুটা…

Read More

পাঁচ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট ও আশপাশের এলাকায়। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে শিলচর, আসাম-এ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর প্রভাব পড়ে সিলেটসহ সীমান্তবর্তী বাংলাদেশি এলাকাগুলোতেও। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত ৭ এপ্রিল একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি আঘাত হানে এবং সিলেটসহ আশপাশের এলাকায় তা অনুভূত হয়। সংশ্লিষ্টরা…

Read More

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, বিশেষ দল বা পরিবারের সম্পদ নয়; বরং এটি রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। তিনি পেশাদারিত্ব বজায় রেখে প্রতিটি সদস্যকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে সশস্ত্র বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার বিভিন্ন প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন। তিনি বিশেষভাবে বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন,…

Read More