Author: admin

দেশের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। আজ রোববার (০৪ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্র্যান্ডটি নিজেদের তৈরি সর্বশেষ এ স্মার্টফোনটি উন্মোচন করে। স্থায়িত্ব ও ব্যাটারি পারফরমেন্সে অনারের নতুন এ স্মার্টফোনটি নতুন মানদণ্ড তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। অনার ও সাইফ হাসান একসাথে তরুণ স্মার্টফোনপ্রেমীদের মাঝে অনারের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ও ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন…

Read More

দেশে বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি খুচরা পর্যায়ে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ প্রেক্ষাপটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এর ধারাবাহিকতায় রোববার বিকেল ৩টায় জ্বালানি বিভাগের সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এলপিজি অনার্স অ্যাসোসিয়েশন ও এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানানো হয়, দেশে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু-এক দিনের মধ্যেই দলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এমন তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান যথারীতি সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নির্বাচনি পরিবেশ নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই।’ তিনি বলেন, ‘জাতির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় ১৫ বছর পর জনগণ প্রথমবারের মতো প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে।’ সুশাসন ও…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, বলপূর্বক গুমের ঘটনাগুলোর পেছনে প্রধানত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে এবং এটি একটি ‘পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম’ হিসেবে প্রমাণিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেন কমিশনের সদস্যরা। প্রতিবেদন হস্তান্তরের সময় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম…

Read More