Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার ( ১২ মার্চ) jভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : ভিডিও থেকে নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ২০০১ সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে…
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে এপিআই সংযোগ ব্যবহারের জন্য আরও ১১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। বুধবার (১১ মার্চ) রাজধানীর ডিএসই মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের হাতে সার্টিফিকেশন তুলে দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার। সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আমার সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, প্রাইলিঙ্ক সিকিউরিটিজ লিমিটেড, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, স্কাইলাইন সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে উত্থাপিত এই শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির পক্ষ থেকে শোকপ্রস্তাবটি উত্থাপন করা হয়। শোকপ্রস্তাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীসহ মোট…
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশের সংসদীয় রাজনীতি কার্যকর ছিল না এবং বেশিরভাগ সময় সংসদ ফ্যাসিজমের কবলে পড়ে ডামি ও অকার্যকর হয়ে পড়েছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ–এ শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং শাপলা চত্বরে নিহতদের স্মরণ করেন। পাশাপাশি বিগত সময়ের আন্দোলনে নিহত, নির্যাতিত, আহত ও নিখোঁজদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, তাদের কারণেই আজকের এই সংসদ গঠিত হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন,…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় সংসদ থেকে ওয়াক আউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার সময় বিরোধী জোটের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। এর আগে জোটের সংসদ সদস্যরা সংসদ কক্ষে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন ও বিক্ষোভ করেন। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাদের শান্ত করার চেষ্টা করেন। রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ও ন্যাশনাল সিটিজেন পার্টির সংসদ সদস্যরা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করেন। এ…
ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে এবং আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি কার্যক্রম চলবে নতুন সময়সূচি অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ও ১৯ মার্চ বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) এবং রিয়েল টাইম গ্রস…
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন নোট ৬০ সিরিজ। এই সিরিজে রয়েছে দুটি মডেল- নোট ৬০ প্রো এবং নোট ৬০। নতুন এই সিরিজে প্রথমবারের মতো নোট সিরিজে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে, পাশাপাশি রয়েছে উন্নত ডিজাইন ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তি। বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পারফরম্যান্স, নকশা এবং ব্যাটারির স্থায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নোট ৬০ সিরিজ এমন সময় বাজারে এসেছে যখন ক্রেতারা তুলনামূলক কম দামের মধ্যেই ফ্ল্যাগশিপ পর্যায়ের ফিচার প্রত্যাশা করছেন। নোট ৬০ সিরিজের, ৬০ প্রো মডেলে প্রথমবারের মতো কোয়ালকমের সঙ্গে অংশিদারিত্বে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে ইনফিনিক্স। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম, যা উন্নত…
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রথম অধিবেশনে তার নাম স্পিকার পদে প্রস্তাব করা হয়। স্পিকার পদে শুধুমাত্র একটি মনোনয়ন পড়েছিল। পবিত্র কোরআন তিলাওয়াতের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য শুরু করেন। অধিবেশনকে সভাপতিত্ব করার জন্য স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে শুধুমাত্র একটিমাত্র মনোনয়ন এসেছে এবং মেজর হাফিজ দায়িত্ব গ্রহণ করতে সম্মত আছেন। এরপর সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম সমর্থন জানান। প্রস্তাবটি সংসদে হ্যাঁ জয়যুক্ত হয়ে…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। স্পিকারের আসন ফাঁকা রেখে অধিবেশন শুরু হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য শুরু করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে শহীদ হওয়া সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। তিনি খালেদা জিয়ার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর প্রতিও সম্মান জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য প্রতিটি পরিবারকে স্বনির্ভর করা, যা একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের ভিত্তি। প্রধানমন্ত্রী…
সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ কয়েকটি দিবস বাতিলের আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। বুধবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর জারি করা পরিপত্রটি বাতিল করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন পরিপত্র অনুযায়ী, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয়…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম