Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফেসবুক হ্যাক ঠেকাতে মেটার নতুন নিরাপত্তা ফিচার, চালু করবেন যেভাবে
    Uncategorized

    ফেসবুক হ্যাক ঠেকাতে মেটার নতুন নিরাপত্তা ফিচার, চালু করবেন যেভাবে

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাই–সংক্রান্ত জটিলতা এড়াতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে মেটা। ‘ভেরিফিকেশন সেলফি’ নামের এই ফিচারের মাধ্যমে প্রয়োজন হলে ব্যবহারকারীর মুখের ছবি যাচাই করে অ্যাকাউন্টের প্রকৃত মালিক নিশ্চিত করা হবে। এতে অননুমোদিত ব্যক্তির পক্ষে অন্যের অ্যাকাউন্টে প্রবেশ করা আরও কঠিন হবে এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধারও হবে দ্রুত ও নিরাপদ।

    মেটা জানিয়েছে, সন্দেহজনক লগইন শনাক্ত হলে বা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রয়োজন দেখা দিলে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে।

    যেভাবে চালু করবেন
    ভেরিফিকেশন সেলফি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা তিন দাগ (মেনু) আইকনে ট্যাপ করুন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস-এ প্রবেশ করুন।

    এরপর অ্যাকাউন্টস সেন্টার থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে ভেরিফিকেশন সেলফি নির্বাচন করুন। যে ফেসবুক অ্যাকাউন্টে ফিচারটি চালু করতে চান সেটি নির্বাচন করে নেক্সট চাপুন।

    পরবর্তী ধাপে আপনার নিবন্ধিত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি নির্ধারিত স্থানে দিয়ে আবার নেক্সট নির্বাচন করুন।

    এরপর স্টার্ট সেলফি অপশনে ট্যাপ করলে মোবাইলের ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইবে। অনুমতি দেওয়ার পর পর্দায় দেখানো নির্দেশনা অনুযায়ী সেলফি যাচাই সম্পন্ন করতে হবে। এ সময় মাথা ডানে-বামে ঘোরানো, ক্যামেরার দিকে তাকানো কিংবা নির্দিষ্ট ভঙ্গিতে মুখ নড়ানোর মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে।

    যাচাই সফল হলে ভেরিফিকেশন সেলফি ফিচারটি সক্রিয় হবে। ভবিষ্যতে পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হলে এই তথ্য ব্যবহার করা হবে।

    শুধু এই ফিচারই যথেষ্ট নয়
    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভেরিফিকেশন সেলফি নিরাপত্তা জোরদার করলেও এটিই একমাত্র সুরক্ষা নয়। নিরাপদ থাকতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (২এফএ) চালু রাখা, অচেনা লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ও মোবাইল নম্বর হালনাগাদ রাখাও জরুরি।

    ডিজিটাল প্রতারণার ঝুঁকি বাড়ার এই সময়ে ফেসবুকের নিরাপত্তা ফিচারগুলো ব্যবহার করা ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। সূত্র: মেটা

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী
    Next Article আগামী মাসে পরীক্ষামূলক ‘প্রবাসী কার্ড’ চালু করবে সরকার

    Related Posts

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬

    এআইয়ের সুযোগ কাজে না লাগালে পিছিয়ে পড়বে উন্নয়নশীল দেশ: বিশ্বব্যাংক

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬