Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএসে চাকরি: ২১ জনের বিরুদ্ধে মামলা
    জাতীয়

    মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএসে চাকরি: ২১ জনের বিরুদ্ধে মামলা

    By adminজানুয়ারি ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া কোটার মাধ্যমে বিসিএসে ক্যাডার পদে নিয়োগ পাওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক ১২ সদস্য, একজন সাবেক সচিবসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার (২১ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    দুদক জানায়, ২০০৮ সালে অনুষ্ঠিত ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস পর নিয়মবহির্ভূতভাবে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। যদিও তারা কেউই মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেননি। দীর্ঘ ১৬ বছর পর নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এসব গুরুতর অনিয়মের প্রমাণ পায় দুদক।

    অভিযুক্ত ছয়জন বর্তমানে উপসচিব থেকে শুরু করে পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে কর্মরত রয়েছেন। তারা হলেন-উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান ও তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম,সহকারী পরিচালক হালিমা খাতুন এবং সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস।

    দুদকের মহাপরিচালক জানান, পরস্পর যোগসাজশে ফল প্রকাশের ছয় মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় এসব নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় পিএসসির তৎকালীন ১২ সদস্য, একজন সাবেক সচিবসহ সংশ্লিষ্ট ২১ জনকে আসামি করে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

    মামলা প্রসঙ্গে সমালোচনার সুযোগ নেই উল্লেখ করে আক্তার হোসেন বলেন, দালিলিক প্রমাণের ভিত্তিতেই এসব মামলা করা হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, এর আগেও ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে ৯০৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক বলেও জানান মহাপরিচালক।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ
    Next Article এলপিজি সংকট নিয়ে যে বার্তা দিলেন জ্বালানি উপদেষ্টা

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫