Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ
    জাতীয়

    সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ

    By adminজানুয়ারি ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ ১২ বছর পর গঠিত নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই এ প্রতিবেদন দাখিল করে।

    প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি একটি বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল। প্রতিবেদনের আউটলাইন দেখে বুঝেছি, এটি খুবই সৃজনশীলভাবে করা হয়েছে।’

    অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্য উপস্থিত ছিলেন।

    কমিশনপ্রধান জানান, গত এক দশকে বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সময়োপযোগী বেতন কাঠামো না থাকায় কর্মচারীদের জন্য জীবনধারণ কঠিন হয়ে পড়েছে—এ প্রেক্ষাপটেই কমিশন বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন করেছে।

    প্রতিবেদন তৈরির অংশ হিসেবে কমিশন অনলাইন ও অফলাইনে ১৮৪টি সভা করেছে এবং ২ হাজার ৫৫২ জনের মতামত গ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক মতবিনিময় করা হয়।

    কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন স্কেল প্রস্তাব করেছে। এসব প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত এক লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

    প্রতিবেদন দাখিলের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে এই প্রস্তাব বাস্তবায়ন। এ লক্ষ্যে একটি পৃথক কমিটি গঠন করা হবে, যারা বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করবে।

    নবম জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে-সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা চালু, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস, বিভিন্ন ভাতা পর্যালোচনায় আলাদা কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে মানবসম্পদ উন্নয়ন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর আইসিসি সিদ্ধান্তের ইঙ্গিত
    Next Article মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএসে চাকরি: ২১ জনের বিরুদ্ধে মামলা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬