Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সরকারি-বেসরকারি কোথাও নেই জলাতঙ্ক ভ্যাকসিন, বিপাকে কুষ্টিয়ার মানুষ
    সারাদেশ

    সরকারি-বেসরকারি কোথাও নেই জলাতঙ্ক ভ্যাকসিন, বিপাকে কুষ্টিয়ার মানুষ

    By adminজানুয়ারি ১১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুষ্টিয়া জেলাজুড়ে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এমনকি বেসরকারি ফার্মেসিতেও দীর্ঘদিন ধরে এই ভ্যাকসিন মিলছে না। ফলে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

    কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের ২১ নভেম্বর হাসপাতালের জলাতঙ্ক বিভাগে ভ্যাকসিন সম্পূর্ণ শেষ হয়ে যায়। বর্তমানে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে এলেও সবাইকে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আনতে হচ্ছে।

    ভ্যাকসিন সংকটে অনেক রোগী ঝিনাইদহ, রাজশাহী এমনকি ঢাকা থেকেও আত্মীয়-স্বজনের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করছেন। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে চিকিৎসা ব্যয় ও ঝুঁকি।

    কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, প্রায় ছয় মাস ধরে সরকারি পর্যায়ে র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি বেসরকারি ওষুধ কোম্পানিগুলোও নিয়মিত ভ্যাকসিন দিতে পারছে না। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

    তিনি বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক রোগ। সময়মতো ভ্যাকসিন না নিলে মৃত্যু অনিবার্য। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

    এদিকে ভ্যাকসিন সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসরকারি অফিসে জরুরি নির্দেশনা
    Next Article ৭.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়, বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ

    Related Posts

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬