Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী গ্রেপ্তার

    আগস্ট ২, ২০২৬

    এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

    আগস্ট ২, ২০২৬

    ‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর’

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২
    অপরাধ

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    By adminজুন ১৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

    মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টসের পাশের একটি স্থানে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম।

    তিনি জানান, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সূত্র ধরে দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালায় পুলিশ।

    অভিযানের সময় ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত কয়েকজন ছিনতাইকারী পুলিশের ওপর হামলা চালায়। এতে চাপাতির আঘাতে ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

    পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হলে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

    আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী
    Next Article স্পেনের বিপক্ষে নায়ক ভোজিনিয়া, অর্থের অভাবে মাকে আনতে পারেননি

    Related Posts

    দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী গ্রেপ্তার

    আগস্ট ২, ২০২৬

    ‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর’

    আগস্ট ২, ২০২৬

    ইরানের হুঁশিয়ারি, জ্বালানি স্থাপনায় হামলা হলে কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী গ্রেপ্তার

    এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

    ‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর’

    প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬