Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    জুন ১৪, ২০২৬

    চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

    জুন ১৪, ২০২৬

    ব্রাজিলকে রুখে যা বললেন মরক্কো অধিনায়ক হাকিমি

    জুন ১৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 14
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
    জাতীয়

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    By adminজুন ১৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

    রোববার (১৪ জুন) ভোরে দর্শনা থানার জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন ৭৭ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় অংশে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে—এমন তথ্য পেয়ে দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেয় জয়নগর বিওপির বিজিবি সদস্যরা।

    এ সময় স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নেন। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

    পরিস্থিতি অনুকূলে না দেখে পরে শূন্যরেখা এলাকা থেকে ওই ১১ জনকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।

    ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোরের দিকে বিএসএফের পক্ষ থেকে পুশইনের একটি চেষ্টা করা হয়েছিল। বিজিবির কঠোর অবস্থানের কারণে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরবর্তীতে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে।”

    তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা মোকাবিলায় সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

    Related Posts

    চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

    জুন ১৪, ২০২৬

    ব্রাজিলকে রুখে যা বললেন মরক্কো অধিনায়ক হাকিমি

    জুন ১৪, ২০২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

    জুন ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

    ব্রাজিলকে রুখে যা বললেন মরক্কো অধিনায়ক হাকিমি

    ২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬