Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

    জুন ৩০, ২০২৬

    চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল

    জুন ৩০, ২০২৬

    যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    জুন ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
    আইন ও বিচার

    মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

    By adminজুন ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    রায় ঘোষণার আগে দুপুর পৌনে ২টার দিকে হাজতখানা থেকে ইনুকে এজলাসে আনা হয়। দুপুর ২টার কিছু আগে আদালত রায় পড়া শুরু করেন।

    এজলাসে তোলার সময় ইনু পুলিশ সদস্যদের তার হাত না ধরতে বলেন। পরে সাদা পায়জামা-পাঞ্জাবি ও কফি রঙের জুতা পরিহিত অবস্থায় তিনি আসামির কাঠগড়ায় বসে রায় শোনেন।

    এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন। প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।

    রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।

    শুনানিতে প্রসিকিউশনের দাবি ছিল, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তাকে খালাস দেওয়ার আবেদন জানায়।

    সব পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডের রায় দেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল

    Related Posts

    চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল

    জুন ৩০, ২০২৬

    যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    জুন ৩০, ২০২৬

    ‘ভাই, আমার লাশ যেন বিজয় মিছিলে যায়, লাশ যেন দাফন না করা হয়’

    জুন ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

    চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল

    যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    ‘ভাই, আমার লাশ যেন বিজয় মিছিলে যায়, লাশ যেন দাফন না করা হয়’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬