Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল

    জুন ৩০, ২০২৬

    যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    জুন ৩০, ২০২৬

    ‘ভাই, আমার লাশ যেন বিজয় মিছিলে যায়, লাশ যেন দাফন না করা হয়’

    জুন ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল
    আইন ও বিচার

    চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল

    By adminজুন ৩০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর সেখানে পুনর্নির্বাচন হবে নাকি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে—এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এর আইনি পরিণতি সম্পর্কে মন্তব্য করা সমীচীন হবে না।

    অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, একটি আইনি প্রক্রিয়ার কারণে তার ক্ষেত্রে জনগণের মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি, জনগণ আবার তাদের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন।’

    তিনি আরও বলেন, আপিল বিভাগের রায়ের ফলে আসলাম চৌধুরী বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন—এ অবস্থান আর আপাতদৃষ্টিতে বহাল থাকছে না। তবে আদালত সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন এবং পূর্ণাঙ্গ রায়ে এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বা পরবর্তী আইনি বিষয়গুলো উল্লেখ থাকতে পারে।

    রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আদালত বলেছেন, পূর্ণাঙ্গ রায়ে বাকি বিষয়গুলো আসবে। তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আসলাম চৌধুরীর আইনজীবীরাও পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

    উল্লেখ্য, মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। এর ফলে তার নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    Related Posts

    যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    জুন ৩০, ২০২৬

    ‘ভাই, আমার লাশ যেন বিজয় মিছিলে যায়, লাশ যেন দাফন না করা হয়’

    জুন ৩০, ২০২৬

    কাসেমিরো-মার্টিনেল্লির গোলে জাপানের স্বপ্নভঙ্গ, শেষ ষোলোতে ব্রাজিল

    জুন ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হবে কি? যা বললেন অ্যাটর্নি জেনারেল

    যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    ‘ভাই, আমার লাশ যেন বিজয় মিছিলে যায়, লাশ যেন দাফন না করা হয়’

    কাসেমিরো-মার্টিনেল্লির গোলে জাপানের স্বপ্নভঙ্গ, শেষ ষোলোতে ব্রাজিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬