Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ
    জাতীয়

    মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ

    By adminজানুয়ারি ২৫, ২০২৬2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ শনিবার (২৫ জানুয়ারি)। ১৮২৪ সালের এই দিনে যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে এক সম্ভ্রান্ত দত্ত পরিবারে তাঁর জন্ম।

    কবির বাবা ছিলেন জমিদার রাজনারায়ণ দত্ত এবং মা জাহ্নবী দেবী। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও আধুনিকতার পথিকৃৎ হিসেবে মাইকেল মধুসূদন দত্ত অনন্য স্থান দখল করে আছেন। তাঁর রচিত ‘মেঘনাদবধ কাব্য’, ‘তিলোত্তমাসম্ভব কাব্য’, ‘শর্মিষ্ঠা’, ‘পদ্মাবতী’ নাটকসহ ‘কপোতাক্ষ নদ’ সনেট বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

    মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ি আজ কবি-সাহিত্যিকদের কাছে তীর্থভূমি হিসেবে পরিচিত। প্রতিবছর দেড় লক্ষাধিক দর্শনার্থী টিকিট কেটে কবির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন। তবে পর্যাপ্ত অবকাঠামো ও পরিকল্পিত উন্নয়নের অভাবে মধুপল্লী এখনো পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি।

    শৈশবে সাগরদাঁড়ির পাশে শেখপুরা গ্রামে মৌলভী খন্দকার মখমলের কাছে বাংলা ও ফার্সি ভাষা শিক্ষা নেন মধুসূদন। পরে কলকাতার লালবাজার গ্রামার স্কুল ও হিন্দু কলেজে অধ্যয়ন করেন। ১৮৪২ সালে ইংরেজিতে ‘স্ত্রী শিক্ষা’ বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্ণপদক অর্জন করেন।

    ১৮৪৩ সালে তিনি খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন এবং নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। পরবর্তীতে বিশপস কলেজে গ্রিক ও সংস্কৃত ভাষা শেখেন। মাদ্রাজে শিক্ষকতা, সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে তাঁর সাহিত্যজীবনের বিকাশ ঘটে। ১৮৫৮ সালে ‘শর্মিষ্ঠা’ নাটকের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে সক্রিয়ভাবে যুক্ত হন।

    ১৮৬১ সালে প্রকাশিত ‘মেঘনাদবধ কাব্য’ তাঁকে মহাকবির মর্যাদায় অধিষ্ঠিত করে। পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। ১৮৭৩ সালের ২৯ জুন এই মহাকবি মৃত্যুবরণ করেন। তবে তাঁর সাহিত্যকর্ম আজও বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে আলোকিত করে চলেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিসিবি চেয়েছে সাকিবকে, কেন্দ্রীয় চুক্তিতেও রাখার সিদ্ধান্ত
    Next Article মালদ্বীপের জালে ১৪ গোল: সাবিনার নেতৃত্বে সাফ নারী ফুটসালের প্রথম শিরোপা বাংলাদেশের

    Related Posts

    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

    আগস্ট ১, ২০২৬

    এমপিদের জন্য উপজেলা পরিষদে হবে ‘পরিদর্শন কক্ষ’

    আগস্ট ১, ২০২৬

    আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬