Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা
    জাতীয়

    আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন শীর্ষ নির্বাহী ও ব্যবসায়ী নেতা বাংলাদেশ সফরে আসছেন।

    শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    তিনি জানান, সফররত মার্কিন প্রতিনিধিদল বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

    মাহদী আমিন বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার কথা জানানো হয়েছে। একই সঙ্গে গত কয়েক মাসে সরকারের নেওয়া বিভিন্ন নীতিগত পদক্ষেপের প্রশংসা করা হয়েছে।

    তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি রপ্তানি-আমদানি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়েও মতবিনিময় হয়েছে।

    মুখপাত্র জানান, বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন ব্যবসায়ী নেতা ও শীর্ষ কর্মকর্তা ঢাকা সফর করবেন।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধিত হওয়ায় বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছেছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।

    সংবাদ ব্রিফিংয়ে মাহদী আমিন আরও জানান, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

    তিনি বলেন, বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরও দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন অর্থনৈতিক জোটে যোগ দেওয়ার বিষয়ে এ বৈঠকে কোনো আলোচনা হয়নি।আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
    Next Article এমপিদের জন্য উপজেলা পরিষদে হবে ‘পরিদর্শন কক্ষ’

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬