Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৫ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ সচলে প্রক্রিয়া শুরু

    জুন ২৫, ২০২৬

    টানা ১৪ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সেলেসাওরা

    জুন ২৫, ২০২৬

    বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    জুন ২৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, বিপর্যয়ের আশঙ্কা
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, বিপর্যয়ের আশঙ্কা

    By adminজুন ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটির কারাবোবো অঙ্গরাজ্য ও রাজধানী কারাকাসের আশপাশে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

    এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি। তবে ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে দ্বিতীয় ভূমিকম্পটিকে ঘিরে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছে। সংস্থাটির মতে, এতে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৩০ শতাংশ।

    রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিভিন্ন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

    কর্তৃপক্ষ পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। উদ্ধার ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র সামনে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
    Next Article বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    Related Posts

    বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলবেন ট্রাম্প

    জুন ২৪, ২০২৬

    অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ, সর্বোচ্চ ২ বছরের জেল: অর্থমন্ত্রী

    জুন ২৪, ২০২৬

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৫ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ সচলে প্রক্রিয়া শুরু

    টানা ১৪ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সেলেসাওরা

    বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, বিপর্যয়ের আশঙ্কা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬