Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত, মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাল শিক্ষা মন্ত্রণালয়
    জাতীয়

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত, মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাল শিক্ষা মন্ত্রণালয়

    By adminজানুয়ারি ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (১৮ জানুয়ারি) চূড়ান্ত খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিগগিরই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

    রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত গ্রহণ, ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে সর্বসাধারণের মতামত নেওয়া, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষজ্ঞদের অভিমত সংগ্রহসহ একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হয়েছে।

    এতে আরও বলা হয়, সবার যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই ছিল অধ্যাদেশ প্রণয়নের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সবার ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কারণেই জটিল এই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গঠনে মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন জরুরি। এ সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ব্যাহত করতে পারে।

    এ কারণে অধ্যাদেশটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় থাকায়, জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়—এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, পারস্পরিক সহযোগিতা ও ধৈর্যের ধারাবাহিকতা বজায় থাকলে অচিরেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যা দেশের উচ্চশিক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসরকারি চাকরি: নতুন বেতন কাঠামোতে কার বেতন কত বাড়ছে
    Next Article ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, বাকি তিন আসনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

    Related Posts

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬