Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল
    রাজনীতি

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    By adminজুন ২২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি ঠেকাতে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর রাজপথে অবস্থান নেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে জোটটি। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে আগামী ৪ জুলাই সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

    সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় সেখানে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। তবে জোটের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘ঠেকাতেই’ মূলত জামায়াত-এনসিপিসহ ১১ দল রাজপথে থাকবে।

    মঙ্গলবার আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও মিছিল-শোডাউন হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘ফ্যাসিবাদের উত্থান সরকার ঠেকাতে না পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে।’

    তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে ‘ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি’ শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় উত্তেজনা ও হামলার ঘটনা ঘটছে। অন্যায়ের বিরুদ্ধে ১১ দল মাঠে নামলে তাদের ওপর সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    রাজধানীর সমাবেশ থেকে হামলা, খুন ও নির্যাতনের বিচার দাবি জানানো হবে বলেও জানান হামিদুর রহমান আযাদ। পাশাপাশি নৃশংসতা, সরকারের ব্যর্থতা এবং ‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার’ বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
    Next Article দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

    Related Posts

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    জুন ২৩, ২০২৬

    আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের: তথ্য উপদেষ্টা

    জুন ২৩, ২০২৬

    লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬