Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্রাজিলকে রুখে যা বললেন মরক্কো অধিনায়ক হাকিমি
    খেলা

    ব্রাজিলকে রুখে যা বললেন মরক্কো অধিনায়ক হাকিমি

    By adminজুন ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিফা বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করাকে দলের জন্য ইতিবাচক ফল হিসেবে দেখছেন তিনি।

    রোববার (১৪ জুন) ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে মরক্কো। ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাকিমি বলেন, ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা মোটেও সহজ ছিল না।

    মরক্কো অধিনায়ক বলেন, ‘ম্যাচটি মোটেও সহজ ছিল না। আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি যারা অত্যন্ত শক্তিশালী এবং এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ম্যাচটি ড্র হয়েছে, তবে দলের এমন পারফরম্যান্সে আমরা ভীষণ খুশি।’

    ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এবারও আত্মবিশ্বাসী শুরু করেছে। ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে পয়েন্ট অর্জনকে দলটির জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

    তবে ড্রয়ে সন্তুষ্ট থাকলেও উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন হাকিমি। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচেই আমাদের খেলার আরও উন্নতি করতে হবে। আগামী ম্যাচগুলোতে আমাদের মূল মনোযোগ থাকবে এই জায়গাটিতে।’

    ইতিবাচক ধারা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে পিএসজি তারকা আরও বলেন, ‘আমাদের এই ইতিবাচক ধারা বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো ফুটবল খেলতে হবে।’

    ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করে পাওয়া এই ড্র মরক্কোর আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এখন গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে সেই ধারাবাহিকতা ধরে রাখাই দলটির প্রধান লক্ষ্য।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা
    Next Article চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

    Related Posts

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬