Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধের হুমকি ইরানের
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধের হুমকি ইরানের

    By adminজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটিতে চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    তেহরান থেকে বিবিসির একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (HRANA) দাবি করেছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং প্রায় ৫০ জন নিরাপত্তাকর্মীর মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। এছাড়া ১০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত’। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ইস্যুতে সামরিক বিকল্পসহ বিভিন্ন পথ বিবেচনায় রাখা হচ্ছে।

    অন্যদিকে ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ও নৌঘাঁটিগুলো ইরানের কাছে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, চলমান বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। একই সুরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের বিদেশি শক্তির প্ররোচনায় সহিংসতা চালানোর অভিযোগ তুলেছেন।

    সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা সীমিত করে দেওয়ায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও সরাসরি ইরান থেকে তথ্য সংগ্রহে বড় ধরনের বাধার মুখে পড়ছে।

    মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে দেশটির ধর্মীয় শাসনব্যবস্থার অবসানের দাবিতে রূপ নিয়েছে। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে গণআন্দোলন হয়েছিল, সেটির পর এটিকেই ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকাকেন্দ্রিক সিদ্ধান্ত ভাঙতে না পারলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবে না: আমীর খসরু
    Next Article নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানালেন তিন পরিকল্পনা

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬

    গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫