Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    আগস্ট ৪, ২০২৬

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
    রাজনীতি

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি এনসিপির নেতাদের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন।

    মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির ব্যানারে আয়োজিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতার সময় দেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে।’

    তিনি বলেন, ‘বাংলাদেশে বিরোধী দল একটি। সেটি হলো জামায়াত-শিবির। নতুন যে ছাত্রসংগঠন থেকে জাতীয় রাজনীতিতে এসে এনসিপি গঠন করা হয়েছে, তারা এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।’

    শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের বাইরে দেশে এখন দুটি পক্ষ রয়েছে। একটি জামায়াত-শিবিরের পক্ষ, অন্যটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ।’

    তিনি অভিযোগ করেন, এনসিপির নেতারা প্রতিনিয়ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছেন। তবে বিএনপি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলেও মন্তব্য করেন তিনি।

    এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেউ যদি অশালীন ও রুচিহীন ভাষায় কথা বলতে চান, সেই সুযোগ বিএনপিতে নেই। তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সজাগ ও সতর্ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেককেই বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে কোনো বেয়াদবের প্রশ্রয় নেই।’

    জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অন্য নেতারা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত
    Next Article সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    Related Posts

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    আগস্ট ৪, ২০২৬

    সাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    সাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬