Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানালেন তিন পরিকল্পনা
    সাক্ষাৎকার

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানালেন তিন পরিকল্পনা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র এক মাস বাকি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    নির্বাচনের পর তিনি কী করবেন-দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন-এ নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও এবার নিজেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস। তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে কাজ করবেন-ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং ‘থ্রি জিরো’ উদ্যোগ অব্যাহত রাখা।

    রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে সাক্ষাৎকালে ড. ইউনূস তার এ পরিকল্পনার কথা জানান। বৈঠকে আকিয়ে আবে তার কাছে নির্বাচন-পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়গুলো তুলে ধরেন।

    পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

    তিনি বলেন, ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আকিয়ে আবে। সাক্ষাৎকালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণ করা হয়।

    প্রধান উপদেষ্টার তিন পরিকল্পনার মধ্যে প্রথমটি হলো ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের স্বাস্থ্যসেবার খোঁজ রাখতে পারেন-সে ব্যবস্থা করা।

    দ্বিতীয় পরিকল্পনা হিসেবে তিনি তরুণ উদ্যোক্তা তৈরির চলমান উদ্যোগ অব্যাহত রাখবেন। আর তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে শুরু করা ‘থ্রি জিরো’ কর্মসূচির কাজ চালিয়ে যাবেন।

    এ সময় ড. ইউনূস জানান, নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। সেখানে একটি কনফারেন্সে অংশ নিয়ে ওশিয়ান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধের হুমকি ইরানের
    Next Article বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী গ্রেপ্তার

    Related Posts

    তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত

    আগস্ট ১, ২০২৬

    শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত: রণধীর জয়সওয়াল

    জুলাই ১৮, ২০২৬

    জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

    জুলাই ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬