Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

    জুন ১৫, ২০২৬

    বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দুদক

    জুন ১৫, ২০২৬

    ইসলামী ব্যাংকের পর্ষদে নিরপেক্ষ সদস্য আনার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দিল্লিতে প্রবেশে বাধা: জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
    জাতীয়

    দিল্লিতে প্রবেশে বাধা: জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    By adminজুন ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের রাজধানী নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

    সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আজকের দিনের শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

    এর আগে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন ডা. জাহেদ উর রহমান। পরে তিনি ভারত সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

    ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার কারণে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কিছু সময়ের জন্য আটকে রাখে।

    জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে ভারতে গিয়েছিলেন ডা. জাহেদ উর রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওই বৈঠক।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার কাছে কূটনৈতিক পাসপোর্ট না থাকলেও সার্ক স্টিকারযুক্ত সাধারণ পাসপোর্ট ছিল। সফর সম্পর্কে আগেই নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিকপত্র (নোট ভারবাল) পাঠিয়েছিল। এছাড়া তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

    পরে উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দিলেও তিনি সফর অব্যাহত না রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার রাতে দিল্লি থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট না থাকায় তিনি প্রথমে কলম্বো যান। সোমবার বিকেলে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযানজট কমাতে মহাখালী থেকে সরছে বাস ডিপো, অস্থায়ী স্থান পূর্বাচল
    Next Article তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন মমতাজ বেগম

    Related Posts

    সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

    জুন ১৫, ২০২৬

    বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দুদক

    জুন ১৫, ২০২৬

    ইসলামী ব্যাংকের পর্ষদে নিরপেক্ষ সদস্য আনার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

    বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দুদক

    ইসলামী ব্যাংকের পর্ষদে নিরপেক্ষ সদস্য আনার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংক

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬