Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬

    পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    জুন ১৫, ২০২৬

    সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

    জুন ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী
    জাতীয়

    সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

    By adminজুন ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে সরকারি উদ্যোগে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পাট খাতে সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য।

    সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

    মন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি পাটকলের মধ্যে বর্তমানে ৯টি বেসরকারি ব্যবস্থাপনায় চালু রয়েছে। সরকার ঘোষিত ৩১ দফা পরিকল্পনার আলোকে বাকি মিলগুলোও বেসরকারি ব্যবস্থাপনায় ডিসেম্বরের মধ্যে চালুর আশা করা হচ্ছে।

    তিনি আরও জানান, পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি আগামী ৩০ জুন শেষ হবে এবং পরবর্তীতে রাজস্ব বাজেটের আওতায় একই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

    পাটমন্ত্রী বলেন, ২০২০ সালের ১ জুলাই বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০টি মিল ইজারা ভিত্তিতে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে ১৪টির ইজারা সম্পন্ন হয়েছে এবং ৯টি মিল ইতোমধ্যে চালু রয়েছে।

    তিনি জানান, বাকি ৬টি মিলের ইজারা প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে কিছু মিলের ক্ষেত্রে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, কিছুতে আগ্রহপত্র মূল্যায়ন ও আহ্বান প্রক্রিয়া চলছে। মন্ত্রী আরও বলেন, ইজারা বহির্ভূত ৫টি মিলের মধ্যে সিটি করপোরেশন এলাকার ৩টি এবং মামলাজনিত কারণে ২টি মিল ইজারা প্রক্রিয়ার বাইরে রয়েছে।

    তিনি পুনর্ব্যক্ত করেন, দেশে নতুন কোনো সরকারি পাটকল স্থাপনের পরিকল্পনা নেই। বরং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে এই শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দুদক
    Next Article পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    Related Posts

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬

    পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    জুন ১৫, ২০২৬

    বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দুদক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

    বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দুদক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬