Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

    জুন ১৪, ২০২৬

    প্রতি মাসে ১০-১২ হামলার অভিযোগ, উদ্বেগে ইন্টারনেট সেবাদাতারা,শাস্তির দাবি

    জুন ১৪, ২০২৬

    প্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

    জুন ১৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 14
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির
    রাজনীতি

    ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    By adminমার্চ ৩০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী করা হয়েছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলি, সিলেট সিটি করপোরেশনে আব্দুল রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে মুরাদ মিয়াকে প্রার্থী ঘোষণা করা হয়।

    সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো জোটে যাবে না, দলটি এককভাবে নির্বাচনে অংশ নেবে—এটি তাদের দলীয় সিদ্ধান্ত।

    এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, নতুন করে প্রশাসক নিয়োগ না দেওয়া, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, দলীয় প্রতীক বাতিল এবং জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার প্রণয়ন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআরও দুই সচিব প্রত্যাহার, দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ
    Next Article ওটিটি দর্শকদের মাতাচ্ছে ‘চক্র ২’

    Related Posts

    রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

    জুন ১৪, ২০২৬

    প্রতি মাসে ১০-১২ হামলার অভিযোগ, উদ্বেগে ইন্টারনেট সেবাদাতারা,শাস্তির দাবি

    জুন ১৪, ২০২৬

    প্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

    প্রতি মাসে ১০-১২ হামলার অভিযোগ, উদ্বেগে ইন্টারনেট সেবাদাতারা,শাস্তির দাবি

    প্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

    তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬