Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

    জুন ১৪, ২০২৬

    তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার

    জুন ১৪, ২০২৬

    ইসলামী ব্যাংকের পাশে কেন্দ্রীয় ব্যাংক, দেওয়া হলো ২,৫০০ কোটি টাকা

    জুন ১৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 14
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
    খেলা

    তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার

    By adminজুন ১৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিফা বিশ্বকাপে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’-এর ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে অজিরা। এই জয়ে পয়েন্ট টেবিলে যুক্তরাষ্ট্রের সমান পয়েন্ট অর্জন করেছে তারা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

    ম্যাচের শুরুতে তুরস্ক কিছুটা আধিপত্য বিস্তার করলেও পুরো ম্যাচজুড়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে স্বল্প সময়ের চাপ ছাড়া উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয় তারা।

    অন্যদিকে পরিকল্পিত ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। দলের কোচ টনি পপোভিচ অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথিউ রায়ান এবং মিডফিল্ডার জ্যাকসন আরভাইনকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেন। ম্যাচ শেষে সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়েছে।

    রক্ষণে দৃঢ়তা এবং দ্রুত পাল্টা আক্রমণের কৌশল কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে অস্ট্রেলিয়া। তাদের দুটি গোলই আসে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে। সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি অজি ফুটবলাররা।

    তুরস্ক একাধিক আক্রমণ সাজালেও অস্ট্রেলিয়ার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে গোলের দেখা না পেয়েই মাঠ ছাড়তে হয় ইউরোপীয় দলটিকে।

    এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। আগামী ম্যাচে সিয়াটলে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুই দলেরই সমান পয়েন্ট থাকায় ম্যাচটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    অন্যদিকে তুরস্ক তাদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প থাকবে না তাদের সামনে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসলামী ব্যাংকের পাশে কেন্দ্রীয় ব্যাংক, দেওয়া হলো ২,৫০০ কোটি টাকা
    Next Article প্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

    Related Posts

    প্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

    জুন ১৪, ২০২৬

    ইসলামী ব্যাংকের পাশে কেন্দ্রীয় ব্যাংক, দেওয়া হলো ২,৫০০ কোটি টাকা

    জুন ১৪, ২০২৬

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

    তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার

    ইসলামী ব্যাংকের পাশে কেন্দ্রীয় ব্যাংক, দেওয়া হলো ২,৫০০ কোটি টাকা

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬