Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন
    সারাদেশ

    হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    By adminজুলাই ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রংপুর বিভাগের হিমাগারগুলোতে অতিরিক্ত ও বৈষম্যমূলক ভাড়া আদায়ের প্রতিবাদে কাফনের কাপড় পরে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। তারা দ্রুত হিমাগার ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

    বুধবার (১ জুলাই) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি এবং রংপুর বিভাগীয় আলুচাষি ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    গণ-অনশনে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশ আলুচাষি ও ব্যবসায়ী অংশ নেন। প্রতিবাদের প্রতীক হিসেবে অনেককে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

    এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সহ-সভাপতি তসলিম উদ্দিন, আলুচাষি ও ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু তাহের, জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

    বক্তারা বলেন, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়ায় আলু উৎপাদনের খরচ অনেক বেড়েছে। এর মধ্যে রংপুরের হিমাগারগুলোতে প্রতি বস্তা আলু সংরক্ষণে ৪০০ থেকে ৪৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা কৃষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। অথচ মুন্সীগঞ্জসহ দেশের অন্যান্য আলু উৎপাদনকারী এলাকায় একই সেবার জন্য প্রতি বস্তা ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

    রংপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, একই ধরনের সেবার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাড়া গ্রহণ বৈষম্যমূলক। তিনি দ্রুত হিমাগার ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    সমিতির সহ-সভাপতি তসলিম উদ্দিন বলেন, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকরা এমনিতেই লোকসানের মুখে। এর ওপর অতিরিক্ত হিমাগার ভাড়া তাদের সংকট আরও বাড়িয়ে তুলছে। দ্রুত তদন্ত করে ভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

    পরে রংপুর জেলা প্রশাসক মো. রুহুল আমিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দুধ পান করিয়ে তাদের অনশন ভাঙান।

    তিনি জানান, হিমাগার ভাড়া নিয়ে উদ্ভূত সমস্যার সমাধানে অতিরিক্ত জেলা প্রশাসক, কোল্ড স্টোরেজ মালিক সমিতি, আলুচাষি ও ব্যবসায়ীদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    Next Article স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

    Related Posts

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬