Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

    জুলাই ১, ২০২৬

    হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    জুলাই ১, ২০২৬

    সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জুলাই ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক
    জাতীয়

    স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

    By adminজুলাই ১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে এ পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের ৪০৪টি থানার মধ্যে ১১৫টিতে এখনও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়নি।

    বুধবার (১ জুলাই) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) শাখা এ তথ্য জানিয়েছে।

    ইসির তথ্য অনুযায়ী, গত মে মাস পর্যন্ত দেশের আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮টি স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১টি বিতরণ করা হয়েছে, যা মোট বিতরণের ৮৪ দশমিক ৪ শতাংশ।

    বর্তমানে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭টি স্মার্টকার্ড বিতরণের অপেক্ষায় রয়েছে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার সব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    এদিকে বর্তমানে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৪৩ জন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    Related Posts

    হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    জুলাই ১, ২০২৬

    সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জুলাই ১, ২০২৬

    রেমিট্যান্সে নতুন রেকর্ড, বিদায়ী অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

    জুলাই ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

    হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    রেমিট্যান্সে নতুন রেকর্ড, বিদায়ী অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬