Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    এপ্রিল ১৩, ২০২৬

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ

    এপ্রিল ১৩, ২০২৬

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ
    জাতীয়

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ

    By adminএপ্রিল ১৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোববার (১২ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ অনুরোধ জানানো হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

    বৈঠকে প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী নৌযানগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করেন।

    এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক শোক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক জাহাজ হরমুজ প্রণালিতে অপেক্ষমাণ রয়েছে, যার মধ্যে বাংলাদেশি জাহাজও রয়েছে। তিনি জানান, বাংলাদেশকে সহযোগিতা করা হবে এবং আটকে থাকা জাহাজগুলো দ্রুত প্রণালি অতিক্রম করতে পারবে।

    উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে আটকা পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। যুদ্ধবিরতির পর জাহাজটি যাত্রা শুরু করলেও পরবর্তীতে প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি।

    কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
    Next Article দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    Related Posts

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    এপ্রিল ১৩, ২০২৬

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    এপ্রিল ১৩, ২০২৬

    ছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    ছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫