Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    লোকচক্ষুর আড়াল ভেঙে দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, নেপথ্যে এআই প্রযুক্তি

    জুন ১৪, ২০২৬

    আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ

    জুন ১৪, ২০২৬

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

    জুন ১৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
    রাজনীতি

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    By adminএপ্রিল ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘১১ দলীয় ঐক্য’। রোববার (১২ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি পালন করে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা।

    কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টিসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় রাজপথ ও সংসদে আন্দোলনের মাধ্যমে সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।

    টাঙ্গাইল:
    বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

    চুয়াডাঙ্গা:
    টাউন মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। প্রায় ৪০ মিনিট শহরের যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে টাউন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ঝালকাঠি:
    শহরের প্রেস ক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ফেনী:
    জহিরিয়া মসজিদ গেট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ট্রাংক রোডে সমাবেশে মিলিত হয়।

    মেহেরপুর:
    মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    রাজবাড়ী:
    আজাদী ময়দানে সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

    নওগাঁ:
    কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

    লক্ষ্মীপুর:
    দক্ষিণ তেমুহনী থেকে শুরু হওয়া মিছিল উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

    সিরাজগঞ্জ:
    দরগাহ রোডে জেলা জামায়াত কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

    নেত্রকোণা:
    কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

    চাঁদপুর:
    বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

    সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
    Next Article হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ

    Related Posts

    লোকচক্ষুর আড়াল ভেঙে দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, নেপথ্যে এআই প্রযুক্তি

    জুন ১৪, ২০২৬

    আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ

    জুন ১৪, ২০২৬

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    লোকচক্ষুর আড়াল ভেঙে দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, নেপথ্যে এআই প্রযুক্তি

    আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬