Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে মিলবে ৫ শতাংশ কর ছাড়
    বিজনেস

    সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে মিলবে ৫ শতাংশ কর ছাড়

    By adminজুলাই ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন গ্রহণ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।

    বুধবার (২২ জুলাই) থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে বলে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু রাখা হয়েছে। ২০২১ সালে এই সেবা চালুর পর থেকে এর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

    এনবিআর জানিয়েছে, স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, প্রয়োজনীয় সনদধারী শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধিসহ বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক চাইলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

    এ ছাড়া অনলাইন নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কেউ রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমতি নিয়ে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।

    অনলাইন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে।

    এনবিআর আরও জানিয়েছে, ২০২৬-২৭ করবর্ষ থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় মিলবে। তবে সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে এই সুবিধা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধের নিন্দা জানাল বাংলাদেশ
    Next Article লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন; দায় স্বীকার হুথিদের

    Related Posts

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬