Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন; দায় স্বীকার হুথিদের
    আন্তর্জাতিক

    লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন; দায় স্বীকার হুথিদের

    By adminজুলাই ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    লোহিত সাগরে সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন লাগলেও এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

    বুধবার (২২ জুলাই) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, সৌদি মালিকানাধীন এনসেলিয়া নামের তেলবাহী জাহাজটি লোহিত সাগর দিয়ে চলাচলের সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। হামলায় জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়।

    সৌদি গণপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন। পাশাপাশি জাহাজ এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সৌদি আরবের ইয়ানবু বন্দর ছাড়ার পর আল শোকাইয়ার প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানে। পরে নাবিকরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

    সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, হামলায় জাহাজটির ডান পাশে আঘাত লাগে। তবে এতে কোনো প্রাণহানি বা তেল ছড়িয়ে পরিবেশগত ক্ষতির ঘটনা ঘটেনি।

    এর আগে হুথি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানায়, সৌদি আরবের বন্দর অবরোধ অমান্য করায় সৌদি মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

    হুথিদের দাবি, এনসেলিয়া ছাড়াও লায়লা নামের বাহরি মালিকানাধীন একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

    তবে দ্বিতীয় হামলার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

    গত সোমবার (২০ জুলাই) সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা। পরদিন বিভিন্ন জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে পাঠানো ই-মেইলে তারা জানায়, সৌদি বন্দরে পণ্য ওঠানো বা নামানো কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এমন জাহাজকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়।

    হুথিদের ভাষ্য, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সৌদি হামলার জবাব এবং দীর্ঘদিনের সংঘাতের প্রতিক্রিয়ায় এই অবরোধ ঘোষণা করা হয়েছে। এর পর ইয়ানবু বন্দর থেকে ছেড়ে যাওয়া কয়েকটি তেলবাহী জাহাজ মাঝপথেই তাদের রুট পরিবর্তন করেছে।

    বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির পর সৌদি আরব আগের তুলনায় অনেক বেশি অপরিশোধিত তেল পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে এনে লোহিত সাগর দিয়ে রপ্তানি করছে। ফলে এই নৌপথের নিরাপত্তা এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে মিলবে ৫ শতাংশ কর ছাড়
    Next Article মধ্যপ্রাচ্য উত্তেজনা: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

    Related Posts

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬