Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬

    পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    জুন ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
    অপরাধ

    সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

    By adminএপ্রিল ২৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি পুকুরের মাটি ও বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদের ইউএনও অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা।

    ভুক্তভোগী দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানউল্লাহ আমান জানান, সংবাদ প্রকাশের কারণে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইউএনও সানজিদা চৌধুরীর অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার অনুসারীদের নিয়ে অফিসে প্রবেশ করে সাংবাদিক আমানউল্লাহ আমানকে গালিগালাজ করেন এবং পরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

    তবে অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটি ঠেলাঠেলির ঘটনা ছিল, কোনো পরিকল্পিত হামলা নয়।

    অন্যদিকে ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম বলেন, ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সাংবাদিককে নিরাপদে স্থান ত্যাগে সহায়তা করা হয়।

    এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর
    Next Article সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    Related Posts

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬

    পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬