Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেতানিয়াহু-ট্রাম্প ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন : মার্কিন দূত

    জুন ৯, ২০২৬

    রাজধানীতে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা

    জুন ৮, ২০২৬

    ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার: বাণিজ্যমন্ত্রী

    জুন ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শেয়ারবাজারে পতনের ধারা, এক সপ্তাহে ৩ হাজার কোটি টাকার ক্ষতি
    বিজনেস

    শেয়ারবাজারে পতনের ধারা, এক সপ্তাহে ৩ হাজার কোটি টাকার ক্ষতি

    By adminএপ্রিল ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গত সপ্তাহে (১২–১৬ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একই সময়ে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মূল্য কমে প্রায় ৩ হাজার ৩১ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি লেনদেনও কমেছে প্রায় ২ শতাংশ।

    সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা, যা শেষ কার্যদিবসে নেমে আসে ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকায়। ফলে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ০.৪৪ শতাংশ।

    লেনদেনের দিক থেকেও ছিল নিম্নগতি। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৭৩ কোটি ১৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৫ কোটি ১০ লাখ টাকা বা প্রায় ২ শতাংশ কম।

    সূচকের চিত্রে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২৫৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক সামান্য বেড়ে ১,০৬৬ পয়েন্টে অবস্থান করছে।

    এ সময়ে ডিএসইতে ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৩টির দর বেড়েছে, ১৪২টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এও একই প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে সেখানে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৭৩ লাখ টাকা। সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে।

    সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টির দর বেড়েছে, ১২১টির কমেছে এবং ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

    সার্বিকভাবে, সূচক ও লেনদেনে নিম্নগতি বিনিয়োগকারীদের আস্থায় চাপ তৈরি করেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআগামী বছর থেকে হজের খরচ কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
    Next Article ভিসা নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র

    Related Posts

    নেতানিয়াহু-ট্রাম্প ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন : মার্কিন দূত

    জুন ৯, ২০২৬

    রাজধানীতে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা

    জুন ৮, ২০২৬

    ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার: বাণিজ্যমন্ত্রী

    জুন ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নেতানিয়াহু-ট্রাম্প ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন : মার্কিন দূত

    রাজধানীতে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা

    ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার: বাণিজ্যমন্ত্রী

    টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫