Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিসিবি চেয়েছে সাকিবকে, কেন্দ্রীয় চুক্তিতেও রাখার সিদ্ধান্ত
    ক্রিকেট

    বিসিবি চেয়েছে সাকিবকে, কেন্দ্রীয় চুক্তিতেও রাখার সিদ্ধান্ত

    By adminজানুয়ারি ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার আলোচনায় সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিবকে আবারও জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে। পাশাপাশি তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।

    শনিবার (২৪ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বোর্ডের পক্ষ থেকে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে হোম ও অ্যাওয়ে—উভয় ধরনের সিরিজ খেলতে পারবেন কি না, তা জানতে চাওয়া হয়। সাকিব ইতিবাচক সাড়া দেওয়ায় তাকে জাতীয় দলে ফের বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সাকিব আল হাসান সর্বশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে মাঠে নামেন। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ক্যারিয়ার শেষ করতে চাইলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেননি।

    সাকিবের বিরুদ্ধে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা চলমান রয়েছে। তবে এ বিষয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করে বোর্ড পরিচালক আসিফ আকবর বলেন, এসব বিষয় সরকারের এখতিয়ারভুক্ত।

    তিনি বলেন, ‘সাকিবের ব্যক্তিগত বা আইনগত বিষয়গুলো সরকার দেখবে। বোর্ডের পক্ষ থেকে আমরা শুধু একজন ক্রিকেটার হিসেবে সাকিবকে বিবেচনা করছি। আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় তাকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।’

    আসিফ আকবর আরও বলেন, ‘সাকিব দেশে এসে অবসর নিতে চায়-এটা তার ব্যক্তিগত ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড। এমন খেলোয়াড় আমরা হয়তো আগামী ১০০ বছরেও পাব না। সংসদ সদস্য হওয়ার আগেও সে বাংলাদেশের হয়ে খেলেছে, বুকের ওপর দেশের নাম নিয়ে মাঠে নেমেছে। সেই সম্মান রেখেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।’

    তিনি জানান, ভবিষ্যতে সাকিবের বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিলে তা সরকারের সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। বিসিবির মূল লক্ষ্য জাতীয় দলের জন্য একজন অভিজ্ঞ ও বিশ্বমানের খেলোয়াড়কে পাওয়া।

    সাকিবকে ঘিরে বিসিবির এই সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়-আইনগত ও রাজনৈতিক বাস্তবতায় সাকিবের মাঠে ফেরা কতটা বাস্তবায়িত হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প
    Next Article মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬