Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    জুন ১৩, ২০২৬

    প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম

    জুন ১৩, ২০২৬

    প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: মন্ত্রী ফকির মাহবুব আনাম

    জুন ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম
    রাজনীতি

    প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম

    By adminজুন ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম নয়।

    শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো দুর্নীতি ও অপচয় রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। জনগণের উন্নয়নের জন্য বাজেটে কতটুকু অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তাও স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

    বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম বাজেটের প্রশংসা করতে। কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে না।’ তিনি আরও বলেন, জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। বাজেট বাস্তবায়নে সরকারকে বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল হতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    বিদ্যুৎ খাতের প্রসঙ্গ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো বিদ্যুৎ সরবরাহে সমস্যা রয়ে গেছে।

    রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবর্তনের জন্য গণরায়ের ভিত্তিতে সরকার পরিচালনা এবং পুলিশসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার জরুরি।

    সমাবেশে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে হেনস্তার অভিযোগের বিষয়টিও উল্লেখ করেন। একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

    লালদীঘি ময়দানে আয়োজিত এ মহাসমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারাও বক্তব্য দেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: মন্ত্রী ফকির মাহবুব আনাম
    Next Article হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    Related Posts

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    জুন ১৩, ২০২৬

    প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: মন্ত্রী ফকির মাহবুব আনাম

    জুন ১৩, ২০২৬

    ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির

    জুন ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম

    প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: মন্ত্রী ফকির মাহবুব আনাম

    ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬