Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: এম. তৌফিক

    জুলাই ৩০, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 31
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশে ফিরছেন স্পিকার, আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
    জাতীয়

    দেশে ফিরছেন স্পিকার, আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

    By adminজুলাই ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরছেন। একই দিনে বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়-সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন।

    স্পিকারের আগাম দেশে ফেরাকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট বলেই দেখছেন অনেকেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। আর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার।

    এর আগে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকের সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    তবে ধারাবাহিক এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

    বৃহস্পতিবার দিনভর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়। বিএনপির নেতাদের মধ্যেও এ বিষয়ে নানা ধরনের আলোচনা চলেছে।

    ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। সে হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। তবে রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং স্পিকার দেশে ফেরার পরই পদত্যাগপত্র জমা দিতে পারেন।

    নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন?

    রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নাম আলোচনায় রয়েছে।

    পাশাপাশি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন জ্যেষ্ঠ সচিব, একজন সাবেক সচিব এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

    তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক অঙ্গন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবগুড়া রেলস্টেশনে ফের নারী ছিনতাইকারী আটক
    Next Article ২৪ জুলাই ২০২৪: চিরুনি অভিযান, গণগ্রেপ্তার ও কারফিউয়ের মধ্যেই আংশিক স্বাভাবিক হয় দেশ

    Related Posts

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: এম. তৌফিক

    জুলাই ৩০, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: এম. তৌফিক

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    গ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬