Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    জুলাই ৩০, ২০২৬

    গ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি
    আন্তর্জাতিক

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    By adminজুলাই ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতি আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, বৈশ্বিক চিপ সংকট ২০২৮ সাল পর্যন্ত আরও তীব্র হতে পারে। এ পরিস্থিতিতে সরবরাহ নিশ্চিতে বিশ্বের শীর্ষ ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করছে স্যামসাং।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে স্যামসাং জানায়, তাদের সেমিকন্ডাক্টর বিভাগের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫০ গুণের বেশি বেড়েছে।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি ডেটা সেন্টার অপারেটরের সঙ্গে ইতোমধ্যে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। তবে বাণিজ্যিক গোপনীয়তার কারণে এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।

    স্যামসাংয়ের মেমোরি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেজুন কিম বলেন, প্রায় সব বড় গ্রাহকই এখন পাঁচ বছর বা তার বেশি মেয়াদের সরবরাহ চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। এসব চুক্তিতে অগ্রিম অর্থ পরিশোধ এবং ন্যূনতম মূল্য নির্ধারণের মতো শর্ত থাকছে, যা ভবিষ্যৎ বিনিয়োগের ঝুঁকি কমাতে সহায়তা করবে।

    তিনি জানান, দীর্ঘমেয়াদে মোট মেমোরি চিপ উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশই এমন দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনতে চায় স্যামসাং।

    তবে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশের পরও বিনিয়োগকারীদের উদ্বেগ পুরোপুরি কাটেনি। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগের টেকসইতা নিয়ে শঙ্কা থাকায় দিনের শুরুতে শেয়ারদর বাড়লেও শেষ পর্যন্ত স্যামসাংয়ের শেয়ার ০ দশমিক ৭ শতাংশ কমে লেনদেন শেষ করে।

    এদিকে, মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে কোম্পানির মোবাইল বিভাগ। দ্বিতীয় প্রান্তিকে এ বিভাগে ৭০০ বিলিয়ন ওন লোকসান হয়েছে, যা কয়েক প্রান্তিকের মধ্যে প্রথম।

    বিশ্লেষকদের মতে, বর্তমানে স্যামসাংয়ের আয়ের প্রধান চালিকাশক্তি মেমোরি চিপ ব্যবসা। তবে ভবিষ্যতে এআই খাতে চাহিদা কমে গেলে এবং চীনা নির্মাতাদের প্রতিযোগিতা বাড়লে প্রতিষ্ঠানটির মুনাফার ওপর নতুন চাপ তৈরি হতে পারে।

    সূত্র: রয়টার্স

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ
    Next Article দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    Related Posts

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    গ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ

    জুলাই ৩০, ২০২৬

    বিস্ফোরক ও হামলা মামলায় শেরপুরে আ.লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    গ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ

    বিস্ফোরক ও হামলা মামলায় শেরপুরে আ.লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬