Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব

    এপ্রিল ২৪, ২০২৬

    ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

    এপ্রিল ২৪, ২০২৬

    ইরানে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই: ট্রাম্প

    এপ্রিল ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে
    জাতীয়

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে

    By adminএপ্রিল ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের মাঝামাঝি সময়ে।

    বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী মাসের শুরুতেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।

    উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের লোগো তৈরি এবং শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়ার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে।

    সেশনজট নিরসনে উদ্যোগ

    সেশনজট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ৮ মাসের একাডেমিক কার্যক্রম ৬ মাসে শেষ করা হবে এবং পরীক্ষার দুই মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    অধ্যাদেশ অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছে। তবে আগের সেশনগুলো পূর্বের নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধীনেই পরিচালিত হবে।

    শিক্ষার্থীদের দাবি ও উদ্যোগ

    চলমান সেশনগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত না করার বিষয়ে উপাচার্য বলেন, এতে অতিরিক্ত জটিলতা তৈরি হতে পারে। তবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে।

    শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। এর মধ্যে রয়েছে-সাতটি ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই, ই-লাইব্রেরি চালু যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা ও আইসিটি শিক্ষার প্রসার

    গবেষণা কার্যক্রম জোরদার

    উল্লেখ্য, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আইনি স্বীকৃতি পায়। পরে ১ এপ্রিল উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. নুরুল ইসলাম। এদিকে, নতুন বিশ্ববিদ্যালয় চালু হলেও শিক্ষার্থীদের নানা সমস্যা রয়ে গেছে। এসব বিষয়ে আলোচনা করতে উপাচার্য ইতোমধ্যে সাতটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

    শিক্ষার্থীরা একাডেমিক সমন্বয়, স্বতন্ত্র পরিচয়, সেশনজট নিরসন, আধুনিক পরীক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের কারিকুলামসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী
    Next Article দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

    Related Posts

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব

    এপ্রিল ২৪, ২০২৬

    ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

    এপ্রিল ২৪, ২০২৬

    ইরানে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই: ট্রাম্প

    এপ্রিল ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব

    ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

    ইরানে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই: ট্রাম্প

    বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধরনে পরিবর্তন, আয়ারল্যান্ডে ডেবিট কার্ডে খরচ শীর্ষে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫