Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব

    এপ্রিল ২৪, ২০২৬

    ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

    এপ্রিল ২৪, ২০২৬

    ইরানে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই: ট্রাম্প

    এপ্রিল ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী
    জাতীয়

    দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

    By adminএপ্রিল ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সংসদে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছি, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

    দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় বসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

    বুধবার (২২ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

    প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই বিষয়টি গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, আজকে এই মুহূর্তে আমরা যে সংসদে দাঁড়িয়ে আছি, এটি বহু শহীদের রক্তের ওপরে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের আগামী দিনের সুন্দর একটি ভবিষ্যৎ কীভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের সেই আশা-আকাঙ্ক্ষার ওপরে এই সংসদ প্রতিষ্ঠিত। আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেটি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে, নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব বাস্তবতা বিবেচনায় সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে যেভাবেই আমরা বলি না কেন, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ ও জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

    তিনি বলেন, আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি দেশ ও দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ যদি কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ ও সুপারিশ দেন, আমরা যে অবস্থানেই থাকি না কেন সেই প্রস্তাব গ্রহণ করতে এবং সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সংসদকে অবহিত করতে চাই, সংসদ নেতা হিসেবে অবশ্যই আমরা বিরোধীদলকে আমন্ত্রণ জানাব। তাদের দেওয়া সব প্রস্তাব নিয়ে আলোচনা করব। তাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে, যেটি বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই আমরা তা করব।

    কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই যে আলোচনা করলে বা যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব।

    এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়। সূত্র: বাসস ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদরপতন কাটিয়ে পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
    Next Article ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে

    Related Posts

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব

    এপ্রিল ২৪, ২০২৬

    ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

    এপ্রিল ২৪, ২০২৬

    ইরানে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই: ট্রাম্প

    এপ্রিল ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব

    ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

    ইরানে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই: ট্রাম্প

    বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধরনে পরিবর্তন, আয়ারল্যান্ডে ডেবিট কার্ডে খরচ শীর্ষে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫