Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
    জাতীয়

    চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

    By adminজুন ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস।

    সোমবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে চলমান বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সাক্ষাৎকালে চিফ হুইপ বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি কার্যকর সংসদ গঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে ২৬০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটি তাদের প্রথম বাজেট অধিবেশন।

    চিফ হুইপ আরও বলেন, নতুন সদস্যরা সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী আয়ত্ত করতে আন্তরিকভাবে কাজ করছেন। অতীতে জনগণের মধ্যে সংসদীয় কার্যক্রমের প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে তারা নিয়মিত সংসদ অধিবেশন অনুসরণ করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত ইতিবাচক।

    স্টুয়ার্ট জেমস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠিত হলে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

    তিনি জনগণের জন্য একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠায় চিফ হুইপের ভূমিকার সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ভাঙচুর, ৩ জনের কারাদণ্ড
    Next Article এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ২০ জুলাই

    Related Posts

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬