Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর দেশটির রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান স্থগিত করতে বলেন। আর্মি রেডিও ও কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, স্থলভাগে যেখানে সেনারা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছেন, সেখানে রাজনৈতিক নেতারা ‘ন্যূনতম অভিযান’ চালানোর নির্দেশ দিয়েছেন। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    এর আগে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে বলেন।

    শুক্রবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, হামাসের অবস্থানকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয়।’

    এর আগে এক বিবৃতিতে হামাস ঘোষণা করে, তারা দখলদার বাহিনীর সব বন্দিকে- জীবিত এবং মৃতদেহ উভয়কেই-মুক্তি দিতে সম্মত হয়েছে। এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালনের ওপর জোর দিয়েছে সংগঠনটি।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআজ থেকে ইলিশ ধরা নিষিদ্ধ, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
    Next Article পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

    Related Posts

    যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত আরও ৩২

    জুন ২১, ২০২৬

    নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি, যুক্তরাষ্ট্রকে শর্ত মনে করাল ইরান

    জুন ২০, ২০২৬

    ‘ইতালি কারও কাছে ভিক্ষা করে না’, ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

    জুন ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬