Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি
    জাতীয়

    এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

    By adminমার্চ ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

    সোমবার (৩০ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

    প্রতিবেদন অনুযায়ী, এবারের ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে দেশের সড়ক-মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১,০৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

    সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনায় মোট ৩৯৪ জন নিহত এবং ১,২৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-এ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন ২,১৭৮ জন।

    তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছিলেন। সেই হিসাবে এবারের ঈদে দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ২১.০৫ শতাংশ।

    প্রতিবেদনে বলা হয়, বরাবরের মতো এবারও দুর্ঘটনায় সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল মোটরসাইকেল। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬.১২ শতাংশ।

    দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে ৭১ জন চালক, ৫৫ জন শিশু, ৫৪ জন পথচারী, ৫১ জন নারী এবং ৪২ জন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। এছাড়া পরিবহন শ্রমিক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশার মানুষও এতে হতাহত হয়েছেন।

    যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ২৭.১৬ শতাংশে মোটরসাইকেল, ১৭.৭৩ শতাংশে ট্রাক ও কাভার্ডভ্যান, ১৬.২২ শতাংশে বাস, ১৫.২৮ শতাংশে ব্যাটারিচালিত রিকশা, ৮.৪৯ শতাংশে কার-মাইক্রো, ৭.৭৩ শতাংশে নছিমন-করিমন এবং ৭.৩৫ শতাংশে সিএনজিচালিত অটোরিকশা জড়িত ছিল।

    দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৩৫.৮৩ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ৩২.৩৬ শতাংশ পথচারী চাপা, ২২.২৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৩.০৬ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.০৫ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২১.৯৬ শতাংশ ফিডার সড়কে সংঘটিত হয়েছে।

    সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের ব্যর্থতা খুঁজে বের করা নয়, বরং তথ্য দিয়ে সহযোগিতা করতেই প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রার দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে। তবে যাত্রীদের পক্ষে কোনো প্রতিনিধি না রেখে পরিবহন খাতের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ায় ব্যবস্থাপনায় ঘাটতি থেকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে এবারের ঈদে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা ও পরিবহন বিশৃঙ্খলা আগের তুলনায় বেড়েছে। সরকারের মনিটরিং ব্যবস্থাও এ ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅংশীজনদের সঙ্গে নিয়ে টেকসই পুঁজিবাজার গড়ার অঙ্গীকার বিএসইসি চেয়ারম্যানের
    Next Article বান্ধবীসহ আনিসুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    Related Posts

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫