Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    এপ্রিল ১৯, ২০২৬

    এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, April 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি
    খেলা

    এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি

    By adminএপ্রিল ১৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আচরণের ঘটনা নতুন নয়। নিয়মিতভাবেই এমন ঘটনার শিকার হচ্ছেন বিশ্বের বিভিন্ন তারকা ফুটবলার। এবার সেই তালিকায় যুক্ত হলেন হামজা চৌধুরী।

    শনিবার (১৮ এপ্রিল) ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি মুখোমুখি হয় পোর্টসমাউথের। ইনজুরি কাটিয়ে ম্যাচের শুরুর একাদশে জায়গা করে নেন ২৮ বছর বয়সী হামজা।

    ম্যাচের ৭১ মিনিটে কোচ গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। এ সময় মাঠ ছাড়ার পথে গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য ছোড়া হয়।

    ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উল্টো বিপাকে পড়েন এই মিডফিল্ডার। রেফারিকে বিষয়টি বোঝানোর সময় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং হামজাকেই হলুদ কার্ড দেখানো হয়। এতে হতাশা ও ক্ষোভে ভেঙে পড়েন তিনি।

    ডাগআউটে ফেরার সময় তাকে স্পষ্টতই বিচলিত দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে কোচিং স্টাফ এগিয়ে এলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে বেঞ্চে বসে হতাশাগ্রস্ত অবস্থায় মুখ ঢেকে থাকতে দেখা যায় তাকে।

    এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ফুটবল মহল। ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে হারে লেস্টার সিটি, যা ক্লাবটিকে অবনমনের আরও কাছাকাছি ঠেলে দিয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    Next Article ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    Related Posts

    ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    এপ্রিল ১৯, ২০২৬

    সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৯, ২০২৬

    যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ রাখার ঘোষণা আইআরজিসির

    এপ্রিল ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি

    সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ রাখার ঘোষণা আইআরজিসির

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫