Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিভিন্ন ব্যাংক থেকে অপসারিতদের মানববন্ধন, পুনর্বহালের দাবি

    এপ্রিল ১৯, ২০২৬

    ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    এপ্রিল ১৯, ২০২৬

    এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি

    এপ্রিল ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, April 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    বিজনেস

    ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    By adminএপ্রিল ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশন (জেএসডিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এ চুক্তিতে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থা (এসআরও)-এর সঙ্গে এটিই ডিবিএর প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    সমঝোতা স্মারকের আওতায় উভয় সংগঠন সিকিউরিটিজ বাজার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছে পুঁজিবাজার-সংক্রান্ত আইন ও বিধিবিধান বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা উন্নয়ন, নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম জোরদার, দক্ষ আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলা, নতুন বিনিয়োগ উপকরণ ও সেবা উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ।

    এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও প্রয়োজন অনুযায়ী উভয় সংগঠন পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।

    চুক্তি প্রসঙ্গে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএর মতো অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি আরও বলেন, এ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে। একই সঙ্গে বাজার আরও সুসংগঠিত, গতিশীল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    চুক্তি বাস্তবায়নে সহযোগিতার জন্য জেএসডিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ডিবিএ প্রেসিডেন্ট। ভবিষ্যতে উভয় সংগঠনের মধ্যে আরও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    উল্লেখ্য, জেএসডিএ কর্তৃক গঠিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটিজ খাতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এই ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও কার্যক্রমে অংশগ্রহণ করে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি
    Next Article বিভিন্ন ব্যাংক থেকে অপসারিতদের মানববন্ধন, পুনর্বহালের দাবি

    Related Posts

    বিভিন্ন ব্যাংক থেকে অপসারিতদের মানববন্ধন, পুনর্বহালের দাবি

    এপ্রিল ১৯, ২০২৬

    এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিভিন্ন ব্যাংক থেকে অপসারিতদের মানববন্ধন, পুনর্বহালের দাবি

    ডিবিএ-জেএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি

    সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫