Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    মার্চ ২৩, ২০২৬

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    মার্চ ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » উত্তরায় আগুনে নিহত বেড়ে ৬, সবাই দুই পরিবারের
    জাতীয়

    উত্তরায় আগুনে নিহত বেড়ে ৬, সবাই দুই পরিবারের

    By adminজানুয়ারি ১৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহত সবাই দুইটি পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নিহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিনজন মারা যান। অপর তিনজনের মধ্যে দুজন উত্তরা স্পেশালাইজড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    নিহতরা হলেন-ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২), রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

    সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

    অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহসেন জিন্দানি
    Next Article একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

    Related Posts

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    মার্চ ২৩, ২০২৬

    কক্সবাজার সৈকতে পুনর্দখল ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    মার্চ ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫