Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহসেন জিন্দানি
    আন্তর্জাতিক

    ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহসেন জিন্দানি

    By adminজানুয়ারি ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ গ্রহণ করেছে দেশটির সৌদি আরব–সমর্থিত প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন জিন্দানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। পরে প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল তা অনুমোদন করে এবং নতুন সরকার গঠনের দায়িত্ব শায়া মোহসেন জিন্দানির ওপর ন্যস্ত করে।

    এর মধ্য দিয়ে ইয়েমেনের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে নতুন নেতৃত্বে সরকার পরিচালনার পথ তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

    প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইয়েমেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সৌদি সীমান্তের কাছাকাছি পর্যন্ত অগ্রসর হয়।

    এই পরিস্থিতিকে রিয়াদ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। পরবর্তীতে সৌদি আরব–সমর্থিত যোদ্ধারা ওই এলাকাগুলোর অধিকাংশ পুনর্দখল করে নেয়।

    বিশ্লেষকদের মতে, ভূরাজনীতি, তেল উৎপাদন ও আঞ্চলিক প্রভাব বিস্তারসহ একাধিক ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান মতপার্থক্য এই টানাপোড়েনকে আরও তীব্র করেছে।

    উল্লেখ্য, এর আগে ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একসঙ্গে একটি সামরিক জোটে কাজ করেছিল। দীর্ঘদিনের সেই সংঘাতের ফলেই ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে নিপতিত হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআন্দোলনে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান
    Next Article উত্তরায় আগুনে নিহত বেড়ে ৬, সবাই দুই পরিবারের

    Related Posts

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত আরও ৩২

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬