Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    এপ্রিল ২২, ২০২৬

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    এপ্রিল ২২, ২০২৬

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা
    আন্তর্জাতিক

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    By adminএপ্রিল ২২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপে অগ্রগতি না হলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’ হয়ে দাঁড়াবে।

    বুধবার (২২ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউট ইউনিভার্সিটির মহাপরিচালক মারিয়া সুলতান।

    তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো না হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে পারত। বিশেষ করে হরমুজ প্রণাল ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা ছিল।

    মারিয়া সুলতান জানান, পাকিস্তান বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষকে ইসলামাবাদে পুনরায় সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।

    তার মতে, সংলাপ ব্যর্থ হলে দুই দেশের সামনে যুদ্ধের পথ বেছে নেওয়া ছাড়া বিকল্প থাকবে না। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় আলোচনা শুরু হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    মারিয়া সুলতান আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করছে। যুদ্ধের পরবর্তী ধাপ শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের জন্য নয়, বরং পুরো অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

    উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি
    Next Article বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    Related Posts

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    এপ্রিল ২২, ২০২৬

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫