Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    এপ্রিল ২২, ২০২৬

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    এপ্রিল ২২, ২০২৬

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬
    জাতীয়

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    By adminএপ্রিল ২২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুষ্টিয়ার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নৌ-পুলিশের ৫ সদস্যসহ মোট ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।

    মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন-ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান, মানিক মিয়া এবং নৌকার মাঝি মো. তুহিন। তাদের উদ্ধার করে বুধবার ভোরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যের চোখে গুরুতর আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল রাতে অভিযানে যায়। হরিপুর এলাকায় পৌঁছে তারা বালু উত্তোলন বন্ধ করে দিলে স্পিডবোটে থাকা ৩০-৩৫ জন দুর্বৃত্ত অতর্কিত গুলি চালায়। এতে অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়।

    পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি চলে। এতে নৌকায় থাকা পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হন।

    আহত নৌ-পুলিশ ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, অবৈধ বালু কাটার খবর পেয়ে তারা অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন।

    নৌকার মাঝি তুহিন বলেন, বালু উত্তোলন বন্ধ করার পরপরই দুর্বৃত্তরা তাদের ঘিরে ধরে নির্বিচারে গুলি চালায়।

    পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের আবাসিক সার্জন ডা. হাসানুজ্জামান টুটুল জানান, আহতদের মধ্যে দুজনের শরীর থেকে গুলির পিলেট অপসারণ করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

    কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা
    Next Article স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    Related Posts

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    এপ্রিল ২২, ২০২৬

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    এপ্রিল ২২, ২০২৬

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫