Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অ্যাম্বুলেন্স চালকের রোগী নিতে অস্বীকৃতি, চালক আটক মৃত্যুর ঘটনায় উত্তেজনা
    অপরাধ

    অ্যাম্বুলেন্স চালকের রোগী নিতে অস্বীকৃতি, চালক আটক মৃত্যুর ঘটনায় উত্তেজনা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুন ৪, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় এক মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ।

    বুধবার (৩ জুন) সকালে উপজেলার বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম (৬৫) গুরুতর অসুস্থ অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত অন্য হাসপাতালে রেফার করেন।

    রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য চালক বকুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জ্বালানি তেল না থাকার অজুহাতে রোগী পরিবহনে অস্বীকৃতি জানান। পরে স্বজনরা নিজেরাই তেলের খরচ বহনের প্রস্তাব দিলেও তিনি যেতে রাজি হননি। ফলে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে গিয়ে দীর্ঘ সময় নষ্ট হয় এবং একপর্যায়ে হাসপাতাল চত্বরে রোগীর মৃত্যু হয়।

    ঘটনার পর হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শৈলকূপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ চালক বকুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

    রোগীর ভাতিজা উল্লাস হোসাইন বলেন, আমরা তেলের টাকাও দিতে চেয়েছিলাম। অনেক অনুরোধ করেছি, কিন্তু চালক কোনোভাবেই অ্যাম্বুলেন্স নিয়ে যেতে রাজি হননি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় আমার চাচা মারা গেছেন।

    শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে চালককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে স্থানীয়দের অভিযোগ, চালক বকুল মিয়া দীর্ঘদিন ধরে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতেন। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি তাকে কৈফিয়ত তলবও করা হয়েছিল।

    শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগও তদন্তে উঠে এসেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সূত্র: জাগো নিউজঅ্যাম্বুলেন্স চালকের রোগী নিতে অস্বীকৃতি, চালক আটক মৃত্যুর ঘটনায় উত্তেজনা

    ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় এক মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ।

    বুধবার (৩ জুন) সকালে উপজেলার বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম (৬৫) গুরুতর অসুস্থ অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত অন্য হাসপাতালে রেফার করেন।

    রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য চালক বকুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জ্বালানি তেল না থাকার অজুহাতে রোগী পরিবহনে অস্বীকৃতি জানান। পরে স্বজনরা নিজেরাই তেলের খরচ বহনের প্রস্তাব দিলেও তিনি যেতে রাজি হননি। ফলে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে গিয়ে দীর্ঘ সময় নষ্ট হয় এবং একপর্যায়ে হাসপাতাল চত্বরে রোগীর মৃত্যু হয়।

    ঘটনার পর হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শৈলকূপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ চালক বকুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

    রোগীর ভাতিজা উল্লাস হোসাইন বলেন, আমরা তেলের টাকাও দিতে চেয়েছিলাম। অনেক অনুরোধ করেছি, কিন্তু চালক কোনোভাবেই অ্যাম্বুলেন্স নিয়ে যেতে রাজি হননি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় আমার চাচা মারা গেছেন।

    শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে চালককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে স্থানীয়দের অভিযোগ, চালক বকুল মিয়া দীর্ঘদিন ধরে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতেন। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি তাকে কৈফিয়ত তলবও করা হয়েছিল।

    শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগও তদন্তে উঠে এসেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সূত্র: জাগো নিউজ

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ‘গোপন বার্তা’ প্রকাশ
    Next Article ৭২৫ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

    Related Posts

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬